বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন পাংশার মিশর মাহমুদ
- Update Time : ০৭:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ৬৬৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
২৪ আগস্ট বৃহস্পতিবার ঘোষিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৫৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
রাজবাড়ী ছাত্রদলের পাশাপশি বিএনপির নেতাকর্মীরা মিশর মাহমুদ কে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে অন্তভুক্ত করে তৃণমূলকে মূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন। তার মূল্যায়নে তৃণমূল আরও শক্তিশালী হবে বলে মনে করছেন নেতবৃন্দ। ছাত্রদল নেতা মিশর মাহমুদ রাজবাড়ী পাংশা উপজেলার পৌর সদরের পারনারায়নপুর মৃত বদর উদ্দিনের ছেলে।
ছাত্রদল নেতা মিশর মাহমুদ জানান, আমাকে নতুন দায়িত্ব দেওয়ার জন্য আমি দেশনায়ক তারেক রহমানসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সম্পাদকসহ সাংগঠনিক সম্পাদকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে তারেক রহমানের নির্দেশে সকল আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহন করবো। তাই সকলের সহযোগিতা কামনা করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































