যাত্রীবাহি বাসে পুলিশের তল্লাশি ! ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
- Update Time : ০৫:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ২১৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে ১২ বোতল ফেনসিডিলসহ মো. শামীম রেজা ওরফে মাসুদ (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাঝের পাড়া শংকরচন্দ্র গ্রামের মো. ফজলুল হক এর ছেলে।
থানা সূত্রে জানাযায়, বুধবার (৫ জুলাই ) সন্ধ্যা ৬টার দিকে থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহি বাসে তল্লাশি করে যাত্রীবেশী ওই মাদক কারবারিকে ১২ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৬ জুলাই) গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করে দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































