রাজবাড়ীর দাদশীতে মোটর সাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
- Update Time : ১০:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ৫০০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দ্রুত গতির একটি মোটর সাইকেলের ধাক্কায় রাজবাড়ী সদর উপজেলার দাদশীর সিঙ্গা বাজার টু কামালপুর সড়কে নুসরাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১১ টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিঙ্গা বাজারের অদুরের বীর মুক্তিযোদ্ধা হাকিম মিয়ার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। শিশু নুসরাত দাদশীর সিঙ্গা গ্রামের নয়ন শেখের মেয়ে।
জানাগেছে, সিংগা বাজারের অদুরের মুক্তিযোদ্ধা হাকিম মিয়ার বাড়ির সামনে খেলাধুলা করতে করতে শিশু নুসরাত পাকা রাস্তার উপর চলে আসে। এ সময় দ্রুত গতির অজ্ঞাত এক মোটরসাইকেল শিশুটি ধাক্বা দিলে শিশুটি ছিটকে পড়ে। সে সময় পেছন থেকে আসা একটি অটোরিক্সা চাপা লেগে গুরুতর আহত হয় শিশুটি। পরে স্থানীয় অবস্থায় ওই শিশুকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































