কবিতা : “ঝড়ে ঝরা পাতা ” – লেখক : আলাউল হক বিশ্বাস খোকন
- Update Time : ০৭:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ভাড়া দিগুন হাটতে হবে পথে,
হেঁটে যাই গন্তব্যের পথে।
চেনা জানা মুখ,
বেদনা সুখ।
আলাপ চারিতায় অতীত চারণ,
স্মৃতি গুলি আপনার আপন।
রাস্তার দু’পাশ,
তলা-তলা দালান উদ্ভাস।
যেখানে ছিল দারিদ্র রাত্র দিন বসবাস,
আজ তারা বিত্ত বৈভবে ছুঁই ছুঁই আকাশ।
ভদ্রলোক মলিনতায় মিশে আছে,
সুবিধাবাদী নষ্ট লুটেরারা ভাল আছে।
সমাজটা ভাংছে,
কেউ কি দেখছে।
সৎ মানুষের সততা,
এখন এসব কথার কথা।
বৈষম্যে কাতর,
সততায় পাথর।
পাথর কোন শব্দ শোনে না,
পাথর কোন ব্যাথ্যা বোঝে না,
পাথরের কোন অনুভুতি নাই।
পাথরের কি মৃত্যু আছে,
পাথর হয়ে পাথর থেমে গেছে।
চেয়ে আছে নির্বাক পাথর,
স্মৃতি কাতর পঞ্চাশ বৎসর,
ভাষার মাস সুতিকাগার স্বাধীনতার।
যুদ্ধ মৃত মানুষের লাশ,
স্বাধীনতা বিজয় উল্লাস।
কেন আজ দূঃস্বপ্নের মত পড়ে বাজ,
দ্রব্যমূল্যের উর্ধগতি হয়রানী সাধারন আজ।
ফাল্গুন মাস,
পাতা ঝরার মাস,
ঋতু বসন্তের মাস।
ঝড়ে ঝরা পাতা,
বেদনা ব্যাথা।
ছোট ছোট জংলা গাছ,
রুক্ষ অবয়বে দাড়িয়ে আজ।
দোল খায় বাতাসে,
জিজ্ঞাসে কেন এতো হতাসে।
এই সারি বদ্ধ গাছ নির্বাক উচ্চারনে,
কৃষ্ণচুড়ায় লালে লাল শহীদের স্মরনে।
ফাগুন মাসে, আগুনে রক্ত ঝরেছে,
বেদনা আছে রক্ত ঝড়া মায়ের কাছে।
কেউ বোঝেনা রক্ত ঝরা বেদনা,
বাংলা মায়ের ক্ষত-বিক্ষত যন্ত্রনা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































