রাজবাড়ীতে এসএটিভি’র জন্মবার্ষিকী উদযাপন
- Update Time : ০২:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- / ৮৪ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ১১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এসএ টিভি রাজবাড়ী দর্শক ফোরামের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাব থেকে শহরে একটি র্যালি বের হয়।
এ সময় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজবাড়ী প্রেসক্লাবে এসে শেষ হয়।
পড়ে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেঁক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
অতিথি হিসাবে সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সদর থানা সাবেক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, জেলা জাতীয় পার্টির সভাপতি ্যোডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা জাপা নেতা রতন সরকার, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেন, যুমনা টিভি ও জাগোনিউজের জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা, মোহনা টিভির জেলা প্রতিনিধি ইউসুফ মিয়া সহ রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী, সুধিজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, এসএ টিভির রাজবাড়ী প্রতিনিধি মোঃ সাজিদ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































