দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোট ভাকলার ১৫শত শীতার্তকে শীতবস্ত্র দিলেন এমপি কাজী কেরামত আলী
- Update Time : ০৭:৫৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ৬২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলীর ব্যক্তিগত উদ্যোগে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের ১ হাজার ৫শত জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে কম্বল তুলেদেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী। সে সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতীসহ অন্যান্যরা।
জানাগেছে, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলীর ব্যক্তিগত উদ্যোগে সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলা এলাকায় ১০ হাজার কম্বল বিতরণী কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে শনিবার দৌলতদিয়ায় ৬শত, দেবগ্রাম ৪শত ও ছোটভাকলা ইউনিয়নে ৪শত জনকে কম্বল দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































