বিএনপি’র ডাকা কর্মসূচি’র প্রতিবাদে রাজবাড়ীতে আ:লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
- Update Time : ১০:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিএনপি’র সারাদেশে ডাকা বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সমাবেশে আগত নেতা-কর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফায়েক কচি, সেচ্ছাসেবক লীগ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিস, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফুল ইসলাম আশা, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান সরদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি’র বিক্ষোভ সমাবেশের নামে জ্বালাও পোড়াও, আন্দোলনের নামে প্রহসন মেনে নেওয়া হবে না। আমরা রাজপথে থেকে আওয়ামী লীগের কর্মীরা তাদের এই নৈরাজ্য রুখে দেবো ইনশাআল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, মূলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মান্নান মুসল্লী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































