রাজবাড়ী সনাকের কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / ৬০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
টিআইবি’র ও সচেতন নাগরিক কমিটি(সনাক) রাজবাড়ী অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের(এসিজি) এর আয়োজনে রাজা সূর্য কুমার ইনস্টিটিউট এর হল রুমে একট্ িকমিউিনিটি একশন সভা বুধবার বিকালে অনুষ্টিত হয়েছে ।
সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরএসকে ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। সনাক সদস্য সৌমিত্রশীল চন্দন, এসিজি সমন্বয়ক রফিকুল ইসলাম, শিক্ষক আছলেহা খাতুন, আইরিন সুলতানা প্রমূখ বক্তব্য রাখেন। সভায় এসিজির লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম বিষয়ে আলোচনা করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।
সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এসিজি পারস্পরিক সহায়তার মাধ্যমে সুশাসন বাস্তবায়নে সহায়ক হিসাবে কাজ করবেন বলে উভয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার ৯০ জন অংশগ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































