গোয়ালন্দে যৌনপল্লীর বাসিন্দাদের নাগরিক সেবা লাভে এডভোকেসি সভা
- Update Time : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ৭১ Time View

শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে যৌনপল্লী বাসীদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতির (এমএমএস) আয়োজনে সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ত্ব করেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দ মোঃ আমিরুল হক।
সমিতির আলো প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর আখি আক্তারের সঞ্চালনায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা আক্তার, সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি হাবিবুর রহমান, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মী নেত্রীসহ সাধারণ যৌনকর্মীরা অংশ নেন ।
এ সময় স্থানীয় পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে দৌলতদিয়া পূর্বপাড়ায় (যৌনপল্লী) বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার বা দাবিসমূহ যাতে সংশ্লিষ্টরা কর্তৃপক্ষকে অবহিত করতে পারে সে বিষয়ে কমিউনিটিতে নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গকে নিয়ে উম্মুক্ত আলোচনা করা হয়।
এর মাধ্যমে পল্লীর অসহায় বাসিন্দারা সরকারী বিভিন্ন সাহায্য-সহযোগীতার আওতায় আসবে বলে সভায় অংশ নেয়া সকলে আশা প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































