মাদরাসার জন্য স্বতন্ত্র শিক্ষা কার্যক্রম, পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
- Update Time : ০৯:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ৮৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মাদরাসার জন্য স্বতন্ত্র শিক্ষা কার্যক্রম, পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ জমিয়াতুল মোর্দারছীন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে সোমবার সকাল ১১ টায় পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ২০২৩ সালের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত বইয়ের কিছু কিছু যা লেখা হয়েছে তা পরিবর্তন না করলে শিক্ষার্থীদের মধ্যে অশ্লীলতা ও বেহায়াপনা ছড়িয়ে পড়বে, নীতি নৈতিকতা ও ধর্মহীন একজাতি তৈরি হবে।
মানববন্ধনে ভান্ডারিয়া সিদ্দিকা কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির সভাপতিত্বে বক্তব্যে রাখেন, পাংশা শাহজুই কামিল মদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু মুসা আশায়ারী, পাংশা সিদ্দিকিয়া মাদরাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহিম প্রমূখ।
মানববন্ধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































