গোয়ালন্দে এক ঘন্টার ইউএনও স্কুলছাত্রী ফারজানা
- Update Time : ১১:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ৭২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে এক ঘণ্টার জন্য প্রতীকি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করলেন স্কুলছাত্রী ফারজানা আক্তার (১৫)। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তিনি উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ দায়িত্ব পালন করেন।
ফারজানা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গালর্স হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহ-সভাপতি। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামছু মাষ্টার পাড়া গ্রামেরা রবিন শেখের মেয়ে। সে বিভিন্ন শিশু সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে।
কিশোর বয়সেই জীবনের সফলতার আকাঙ্খা তৈরীর লক্ষ্যে প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এ কার্যক্রমের আয়োজন করে। এ সময় ফারজানা বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ, ইভটিজিং, কোভিড-১৯ সচেতনতায় ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, আজকের তরুণ প্রজন্ম একদিন দেশের উন্নয়নে কাজ করবে ও সমাজের নেতৃত্ব দেবে। তাই শিশুদের ছোট হতেই দেশের জন্য প্রস্তুত করার এই উদ্যোগকে সাধুবাদ জানান।
এ সময় ফারজানার সহপাঠি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ফারজানাকে শহীদ জননী জাহানারা ইমামের লেখা বই উপহার দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































