রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ওসি শাহাদাত হোসেন
- Update Time : ০৮:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ৫৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
চলতি বছরের জুলাই ও আগষ্ট মাসের রাজবাড়ী জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের পারফরমেন্স মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন। সোমবার দুপুরে রাজবাড়ীর পুলিশ লাইনে আয়োজিত মাসিক কল্যাণ সভায় শাহাদাত হোসেনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলেদেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
সে সময় রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ও গোয়ালন্দ সার্কেল) মোঃ মাইনুদ্দিন চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া, পারফরমেন্স মূল্যায়নে রাজবাড়ী থানার এস আই খোকন চন্দ্র দাস, এএসআই জনি দেবদাস ও এএসআই হারুন অর রশিদ ক্রেস্ট ও সনদপত্র পেয়েছেন।
অপরদিকে, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন পারফরমেন্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ায় পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও রাজবাড়ী থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাছাড়া আজ তার জন্মদিন। একই দিনে শ্রেষ্ঠ হওয়ায় তিনি অধিক আনন্দ পেয়েছেন। রাজবাড়ী বার্তা ডট কম-এর পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি অভিনন্দন জানানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































