দৌলতদিয়ার বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন চৈতি
- Update Time : ০৭:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বন্যা কবলিত হত দরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্বপ্নের রাজবাড়ী’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতি।
রবিবার দুপুরে রোটারী ক্লাব অফ বনানী মডেল টাউনের উদ্যোগে দৌলতদিয়া সার্কিট হাউজ প্রাঙ্গনে এই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
রোটারী ক্লাব অফ বনানী মডেল টাউনের সভাপতি ও এমপি কাজী কেরামত আলীর একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতির সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, মিসেস বাংলাদেশ মুনজারীন অবনী, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমানসহ অন্যান্যরা।
পরে আগদের হতে ৫কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিড়া, ৫টি স্যালাইন, ১ প্যাকেট বিস্কুটের প্যাকেট তুলে দেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































