ব্রেকিং নিউজঃ
গোয়ালন্দে চোরাই ব্যাটারীসহ একাধিক মামলার ৩ আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ৬৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা থেকে শুক্রবার চোরাই ব্যাটারীসহ ৩জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার দুলদী জয়পুর এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে সেহেল (৩৮), খানখানাপুর সরদার পাড়া এলাকার মৃত আলম শেখের ছেলে সমির শেখ (৩৫), নিমতলা এলাকার মৃত গোলাপ আলী শেখের ছেলে রিয়ন শেখ (৪০)।
থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা থেকে ১২ ভোল্টের একটি চোরাই ব্যাটারীসহ ওই ৩জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহেলের বিরুদ্ধে পূর্বের ৫টি মামলা, সমিরের বিরুদ্ধে ২টি মামলা ও রিয়নের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
১১৯৩


































































































