জাবের কে নিয়ে রাজবাড়ীর ‘জেকা বাজার’ কার্যালয়ে সিআইডি’র অভিযান
- Update Time : ০৭:৪১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ২০ হাজার গ্রাহকের প্রায় ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজারের মালিক জাবিউল্লাহ খান জাবেরকে নিয়ে অভিযান চালিয়েছে সিআইডি। রবিবার বিকালে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকার নান্নু টাওয়ারে এ অভিযান পরিচালনা করে।
প্রতিষ্ঠান বন্ধ করে দেবার দীর্ঘ ১০ মাসেও গ্রাহকরা বিনিয়োগকৃত অর্থ ফেরত পায়নি। বিনিয়োগকৃত অর্থ ফেরতের না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রতারিত গ্রাহকরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
মামলার পর থেকে রাজবাড়ী জেকা বাজারের মালিক জাবিউল্লাহ খান জাবের ছিলো আত্মগোপনে। দীর্ঘ ১০ মাস পর রাজবাড়ীর সিআইডি পুলিশ ফরিদপুরের আলীপুর এলাকা থেকে শনিবার বিকালে তাকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী সিআইডি’র পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান বলেন, প্রতারিত গ্রাহকদের দায়েরকৃত মামলাটি সিআইডিকে তদন্তভার দেয় আদালত। যার ভিত্তিতে মাঠে নামে সিআইডি পুলিশ। এর অংশ হিসেবে গত শনিবার জাবেরকে তারা গ্রেপ্তার এবং রবিবার তাকে নিয়ে রাজবাড়ী শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে জেকা বাজার কার্যালয়ে অভিযান পরিচালনা করে। আজ (সোমবার) সকাল ১১টায় পুনরায় অভিযান পরিচালনা করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































