রাজবাড়ী জেলা শহরের বড়পুলে মাহেন্দ্র উল্টে ২ গার্মেন্টকর্মী নিহত, আহত ১
- Update Time : ১১:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মাহেন্দ্র (থ্রি হুইলার) উল্টে মতিয়ার রহমান (৩৫) ও আজিজুর রহমান (৩২) নামে দুই গার্মেন্টকর্মী নিহত হয়েছে। তারা ঈদ উজ আযহার ছুটিতে গ্রামের বাড়ীতে যাচ্ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছে শামীম মোল্লা (৩০)। আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জেলা শহরের বড়পুলের পরিবহণ মালিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমান ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার ধলোয়াচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং আজিজুর রহমান একই উপজেলার দোহারো গ্রামের নজরুল ইসলাম জোয়ার্দার ছেলে। আহত শামীম একই থানার ডাউটিয়া গ্রামের হাবিল মোল্লার ছেলে।
নিহত মতিয়ার রহমানের মামা শরিফুল ইসলাম এবং নিহত আজিজুল ইসলামের ভাই মেহেদী হাসান বাবু জানিয়েছেন, ভোর রাত সাড়ে ৪ টার দিকে ১০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে পাংশার উদ্দেশ্যে রওনা হয় একটি মাহেন্দ্র। পথে একটি তেলের পাম্প তেল নিয়ে আবার রওনা হলে রাজবাড়ী জেলা পরিবহণ মালিক সমিতির সামনের সড়কের আইল্যান্ডের উপর চাকা উঠে উল্টে দুই জন যাত্রী নিহত ও শামীম মোল্লা নামে আরেক যাত্রী আহত হয়।
রাজবাড়ী সদর থানার এসআই মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় মাহেন্দ্রার চালক ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ফজের আলী শেখের ছেলে রাকিব শেখকে গ্রেপ্তার এবং মাহেন্দ্রটি আটক করা হয়েছে।
রাজবাড়ী থানায় আটক থাকা মাহেন্দ্রা চালক রাকিব শেখ জানিয়েছেন, একটি ট্রাককে সাইড দিতে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































