দৌলতদিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
- Update Time : ০৪:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ৬২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ২৫পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, মনির হোসেন (২৫) দৌলতদিয়ার সোহরাব মন্ডল পাড়ার সহিদ মন্ডলের ছেলে ও নজরুল মোল্লা (২২) একই গ্রামের সালাম মোল্লার ছেলে।
জানাযায়, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের নির্দেশনায় রোববার (৩ জুলাই) দিবাগত রাত সোয়া ৩টার দিকে জেলা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার সোহরাব মন্ডল পাড়ার সালাম মন্ডলের বাড়ীতে অভিযযান চালিয়ে ৭ হাজার ২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন (২৫) ও মোঃ নজরুল মোল্লা (২২) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। যার আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ১৫ হাজার টাকা।
জেলা ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, চট্রোগ্রাম থেকে গোয়ালন্দে ইয়াবার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় শেষ রাতে দৌলতদিয়ার সোহরাব মন্ডল পাড়ার সালাম মোল্লার বাড়ীতে অভিযান চালিয়ে ৭ হাজার ২৫ পিস ইয়াবা সহ দুইজনকে আটক করেন। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটককৃত মনিরের নামে দুইটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































