ইটিভি’র সাংবাদিক বাবু’র শিক্ষক বাবা মোশাররফ হোসেন আর নেই
- Update Time : ০৬:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর জহুরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন (৯০) বাধ্যক্ষ জনিত কারণে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে একই উপজেলার কশবামাজাইল ইউনিয়নের ভাতশালা গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মোশাররফ হোসেনের ছেলে ও একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহম্মদ হোসেন বাবু জানিয়েছেন, সন্ধ্যায় নিজ বাড়ীতে নামাজে জানাজা শেষে পারিবারিক করস্থানে তার বাবার মরদেহ দাফন করা হবে।
জানাগেছে, মোশাররফ হোসেন আজীবন তিনি শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত থেকে অবসর গ্রহন করেন। তাঁর হাতে অসংখ্য ছাত্র-ছাত্রী তৈরি করেছেন। তিনি মেট্রিকুলেশন পাশ করেন কসবামাজাইল এ এইস উচ্চ বিদ্যালয় থেকে। ঝিনাইদহ কে সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং তৎকালিন কুষ্টিয়া কলেজ (বর্তমানে কুষ্টিয়া সরকারী কলেজ) থেকে বি এ পাশ করেন। তিনি যে বছর বি এ পাশ করেন সে বছর সারা বাংলাদেশ থেকে সতের জন বি এ পাশ করেছিল। তিনি উচ্চ মাধ্যমিক পাশ করার পর বয়রাট মাদ্রাসায় শিক্ষকতা করেন তারপর কাতলাগাড়ী হাই স্কুলে শিক্ষকতা করে ১৯৬৯ সালে তাঁর প্রিয় স্কুল কসবামাজাইল এ এইস উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর ১৯৮৮ সালে এলাকার লোকজন তাকে প্রধান শিক্ষক হিসেবে কলিমহর জহুরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করান। তাঁর পেশাদ্বারিত্বের সময় কলিমহর জহুরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ভোকেশনাল, কলেজ ও কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালে কলিমহর জহুরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































