কালুখালীর মৃগী ডিস নেটওয়ার্কের দোকান থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- Update Time : ০৫:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ৯৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে জেলার কালুখালী উপজেলার মৃগী ডিস নেটওয়ার্কের দোকান থেকে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার কালুখালী উপজেলার মৃগী বাজার সংলগ্ন আড়কান্দি গ্রামের মো: আব্দুল আজিজ খানের ছেলে মো: মামুন খান (৩৭) এবং ওই এলাকার পবন পাচবাড়ি গ্রামের মালেক মন্ডলের ছেলে মো: জালাল মন্ডল (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় সূত্রে বলা হয়েছে, শুক্রবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম কালুখালী উপজেলার মৃগী বাজারে জনৈক হাই সাহেবের দোতলা মার্কেটের ২য় তলার পূর্ব পাশের এক কক্ষ বিশিষ্ট ডিস নেটওয়ার্কের দোকানের ভেতর অভিযান পরিচালনা করে। সে সময় আসামী মো: মামুন খান এবং মো: জালাল মন্ডল কে ১ শত পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
পরবর্তীতে মামুন ও জালালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































