প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার প্রাপ্ত ড. নিম হাকিমের বহরপুরের শান্তি মিশনে হামলা
- Update Time : ০৮:০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় পর্যায়ে ২০১৯ সালের বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন ক্যাটাগরীতে প্রধানমন্ত্রী প্রদত্ত প্রথম পুরষ্কার অর্জন করেন, নিম অর্গানিক লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভেষজ বিজ্ঞানী ড. মোঃ আব্দুল হাকিম মন্ডল ওরফে ড. নিম হাকিম। তার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের শান্তি মিশনে হামলার ঘটনা ঘটেছে।
ড. নিম হাকিম জানিয়েছেন, গত ৫ জুন প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার প্রাপ্তির পর ওই ছবি এবং তথ্য সম্ভৃদ্ধ একটা বড় আকারের বিলবোর্ড স্থাপন করেন তিনি বালিয়াকান্দির শান্তি মিশন এলাকায় স্থাপন করে। তবে গত ১৩ জুন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ না থাকা কালিন সময়ে দূর্বৃত্তরা হামলা চালিয়ে ওই বিলবোর্ড খুলে নিয়ে যায়, একাধিক বৈদ্যুতিক লাইট ভাংচুর করে এবং সেখানে থাকা সিসি ক্যামেরা মুখটি উপরের দিকে ঘুরিয়ে রাখা হয়। তিনি আরো বলেন, কয়েক বছর আগেও চিহ্নিত দূর্বৃত্তরা তার এই শান্তি মিশনের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়ার মত নাশকতার ঘটনাও ঘটানো হয়েছিলো।
এদিকে. ওই হামলার ঘটনায় বুধবার সকালে নিম অর্গানিক লিমিটেড-এর ম্যানেজার সন্দেহ জনক হিসেবে ওই ইউনিয়নের বহরপুর গ্রামের মৃত আবু বক্কারের ছেলে আবুল কালাম আজাদ ও মৃত হাবিবুর রহমান খানের ছেলে মনিরুজ্জামান খান ওরফে মালেক, চরবহরপুর গ্রামের মৃত ছমেদ শেখের ছেলে ইসমাইল শেখ, চর ফরিদপুর গ্রামের জব্বার জোয়াদারের ছেলে কুব্বাদ জোয়াদ্দারের বিরুদ্ধে অভিযোগ এনে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই মোঃ জাফর ইকবাল জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে কারা কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের শান্তি মিশনে গড়ে উঠেছে বিশ্বের ঔষধি উদ্ভিদের একমাত্র জিনব্যাংক। সেখানে বর্তমান সময় পর্যন্ত ৬৯৭ প্রজাতির ঔষধি গাছের সমারহ ঘটানো হয়েছে। যা প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভেষজ বিজ্ঞানী ড. মো. আব্দুল হাকিম মন্ডল। তার সংক্ষিপ্ত নাম নিম হাকিম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































