পাংশায় আম খেতে গিয়ে গলায় আঁটি আটকে মৃত্যু
- Update Time : ১০:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলায় আম খেতে গিয়ে গলায় আঁটি আটকে এসন খান (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পথে তার মৃত্যু হয়। মৃত এসন খান পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চর দুর্লভদিয়া গ্রামের মৃত আহম্মেদ আলী খানের ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন।
জানা যায়, এসন খান দীর্ঘদিন নানা ধরনের শারীরিক অসুস্থতার ভুগছিলেন। কাজকর্ম করতে পারতেন বলে বাড়ীতেই থাকতেন। তাঁর স্ত্রী ময়না বেগম (৪৫) মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। ময়না বেগম জানান, ‘আমার স্বামী দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি সব সময় বাড়িতেই থাকতেন।
আজ দুপুরে আমার শাশুড়ি তাঁকে আম খেতে দেয়। আম খাওয়ার সময় আমের আঁটি তাঁর গলার মধ্যে চলে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।’ এসন খানের মা খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলে আমার কাছে প্রতিদিন আম খেতে চাইত। প্রতিদিনের মতো আজও আমার ছেলেকে ছোট্ট দুটি আম খেতে দেই। আম খাওয়ার সময় আমের আঁটি গলায় আটকে যায়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ তরুন পাল জানান, হাসপাতালে আসার আগেই মারা যায় এসন খান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































