উন্নত চিকিৎসার জন্য আগামী ২৩ জুন সিঙ্গাপুর যাচ্ছেন কাজী ইরাদত আলী
- Update Time : ০৯:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ৯৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ভারতের দিল্লীতে দীর্ঘ ২ মাস ২১ দিন চিকিৎসা সেবা গ্রহণ শেষে গত ৯ মে রাজধানী ঢাকার বসুন্ধারা-বারিধারার বাসায় ফিরে আসেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। বর্তমানে তিনি ওই বাসাতেই অবস্থান করার পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
তিনি অনেকটাই সুস্থ আছেন। তবে তার আরো উন্নত সেবা প্রয়োজন। যে কারণে আগামী ২৩ জুন সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাবেন বলে নিশ্চিত করেছেন, কাজী ইরাদত আলীর বড় ভাই ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
কাজী ইরাদত আলীর অপর ভাই কাজী পলাশ জানিয়েছেন, সিঙ্গাপুরে প্রাথমিক ভাবে ২১ দিনের ভিসা পাওয়া গেছে। প্রয়োজনে মেয়াদ বাড়ানো যাবে।
কাজী ইরাদত আলী ছোট ভাই কাজী টিটো বলেন, কাজী ইরাদত আলীর অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। খাওয়া-দাওয়া ও হাটাচলা করতে পারছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































