শিক্ষিকার মৃত্যু: দু’মাসপর স্বামী ও তার পরকিয়া প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
- Update Time : ১০:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১০২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যৌতুকের দাবীতে পুরবী ইসলাম (৪৫) নামে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে বৃহস্পতিবার সকালে পুরবীর মৃত্যুর ঘটনার দু’মাসপর স্বামী ও স্থানীয় কোলা সদরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন বিশ্বাস এবং ফরহাদের পরকিয়া প্রেমিকা ছমিরুন নেছা (৩৫)-এর বিরুদ্ধে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন, মৃত পুরবীর বোন ও ফরিদপুরের মধুখালী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাকলী খাতুন।
মামলার বাদী কাকলী খাতুন জানান, তার বোন পুরবীকে ৫লাখ টাকা যৌতুকের দাবীতে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলো ফরহাদ। যার অংশ হিসেবে গত ৭ এপ্রিল রাতে ফরহাদ হোসেন বিশ্বাস এবং ফরহাদের পরকিয়া প্রেমিকা ছমিরুন নেছা পিটিয়ে মারাতœক ভাবে আহত করে বসত ঘরের খাটের উপর ফেলে রাখে। খবর পেয়ে তারা ফরহাদের বাড়ী রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামে যান এবং গিয়ে দেখেন ঘরের দরোজা বাইরে থেকে বন্ধ করা। তারা দরোজা খুলে ঘরে গিয়ে দেখেন মৃত অবস্থায় তার বোন খাটের উপর পরে আছে। যে কারণে তিনি গত ২২ মে তিনি বাদী হয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ফরহাদ হোসেন বিশ্বাস এবং ফরহাদের পরকিয়া প্রেমিকা ছমিরুন নেছাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলাটি বৃহস্পতিবার থানায় রেকর্ড করা হয়।
অপরদিকে, ওই ঘটনায় গত ৮ এপ্রিল কাকলী খাতুন ও পুরবী ইসলামের ভাই মেহেদী হাসান বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করে। যে মামলায় ফরহাদকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় বর্তমানে ফরহাদ আদালতের দেয়া জামিনে মুক্ত আছেন।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, আদালতের নির্দেশে হত্যা মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































