কালুখালীতে ভোক্তার অভিযান : ৪ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
- Update Time : ১১:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং রাজবাড়ীর জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় সোমবার রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান কর্তৃক রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
জননী ফার্মেসী (লাড়িবাড়ী বাজার, কালুখালী উপজেলা রাজবাড়ী) জরিমানা: দুই হাজার টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (সংশ্লিষ্ট অনুমোদন গ্রহণ ও বিধান অনুযায়ি ঔষধ সামগ্রী বিক্রয় ব্যরবসা পরিচালনা না করার অপরাধ)।
মায়ের দোয়া ফার্মেসী (লাড়িবাড়ী বাজার, কালুখালী উপজেলা রাজবাড়ী) জরিমানা: দুই হাজার টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধ)।
৩. মেসার্স তাসলিমা ট্রেডার্স (লাড়িবাড়ী বাজার, কালুখালী উপজেলা রাজবাড়ী) জরিমানা: দুই হাজার টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধ)।
৪. বেলায়েত স্টোর (লাড়িবাড়ী বাজার, কালুখালী উপজেলা রাজবাড়ী) জরিমানা: তিন হাজার টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধ)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































