দৌলতদিয়ায় যৌনকর্মীকে হাতুরী পেটা করার দায়ে যুবক গ্রেপ্তার
- Update Time : ০৯:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে এক যৌনকর্মীতে হত্যার উদ্দেশ্যে হাতুরী পেটা করে গুরুতর আহত করা দায়ে নাইম মিরমালত (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়া গ্রামের আব্দুল আওয়াল মিরমালতের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিনগত রাত ৮টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর মজনু মোল্লার বাড়ির ভাড়াটিয়া এক যৌনকর্মীর ঘরে গিয়ে আটককৃত নাইম মিরমালত ও জাহাঙ্গীর মন্ডল (২০) নামের আরেক যুবক ওই যৌনকর্মীর উপর হামলা চালায়। এসময় পরিকল্পীত ভাবে ঘরের লাইট বন্ধ করে দিয়ে ওই যৌনকর্মীর মুখে কসটেপ লাগিয়ে হাত-পা বাঁধার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে ওই যৌনকর্মীর বোন বাঁধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। এসময় তাদের কাছে থাকা লোহার হাতুরী দিয়ে ওই যৌনকর্মীকে পিটিয়ে গুরুতর জখম করে। ধস্তাধস্তির এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে নাইম মিরমালতকে আটক করলেও জাহাঙ্গীর মন্ডল পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক নাইম মিরমালতকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় গুরুতর আহত যৌনকর্মীর বোন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থাল থেকে লোহার হাতুরী, দড়ি ও কসটেপ উদ্ধার করা হয়েছে। সেই সাথে পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































