পাংশায় মাইক্রোবাস চাপায় ইউপি আ:লীগ নেতা অমিত কুমার ভোলা মৃত্যু
- Update Time : ০৯:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ৯৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা সুগন্ধা ফিলিং স্টেশন এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাস চাপায় মোটর সাইকেল অারোহী ইউপি অাওয়ামী লীগ নেতা অমিত কুমার ভোলা (৩৫) নিহত হয়েছে।
শুক্রবার সকালে এ দূর্ঘটনা ঘটে। এবং দুপুরে চিকিৎসারত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
নিহত ভোলা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা গ্রামের নরেন হালদারের ছেলে এবং সে ইউনিয়ন অাওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।
স্থানীয় জানায়, অমিত কুমার ভোলা সকালে মোটর সাইকেল যোগে ডাক্তার দেখাতে পাংশাতে যাচ্ছিলেন। পথিমধ্যে পাংশা সুগন্ধা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। সে সময় মোটর সাইকেলের পেছনে থাকা ভোলা গুরুতর আহত হয়। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনিত হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। পড়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, মোটর সাইকেলটি পাম্পে ঢুকতেছিলো। ওই সময় পেছন থেকে অাসা কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাসের ধাক্বায় ভোলা গুরুতর অাহত হয়। পড়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরে মোটর সাইকেলের অারোহী মৃত্যু হয়েছে ।
তিনি অারও জানান, মাইক্রোবাসটি অাটক করতে পারলেও কৌসলে পালিয়েছে চালক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































