রাজবাড়ীতে অভিযান শুরু : ৪ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
- Update Time : ১০:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
৭২ ঘন্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সমূহ বন্ধ করার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ওই অভিযানে লাইসেন্স না থাকায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করার পাশাপাশি একটি প্রতিষ্ঠানর মালিককে ১৫ দিনের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে।
জানাগেছে, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার নেতৃত্বে উপজেলা শহরসহ বিভিন্ন ইউনিয়নের বড় বাজার গুলোতে অভিযান পরিচালনা করেন। সে সময় বালিয়াকান্দি হাসপাতাল রোডে দি এপোলে ডায়াগনস্টিক সেন্টার, চন্দনা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডাক্তার চেম্বার, দি আরোগ্য ডায়াগনষ্টিক ও ক্লিনিক এবং জামালপুর ডায়াগনষ্টিক সেন্টারের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তা সীলগালা করে দেন। একই সাথে জামালপুর ডায়াগনষ্টিক সেন্টারে কোন টেকনিশিয়ান না থাকার পরও প্রতিনিয়িত ভুয়া তথ্য প্রদান করে আসছিলো। যে কারণে ওই ডায়াগনষ্টিক সেন্টারের মালিক মামুন কাজীকে ১৫ দিনের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমন কুমার সাহা সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান জানিয়েছেন, ইতোমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের দেয়া হয়েছে। কিছু কিছু উপজেলায় কার্যক্রম শুরুও করা হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোন জানিয়েছেন, অভিযান শুরু করা হয়েছে। তবে সদর উপজেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সফরের কর্মসূচী থাকায় অভিযান ২/৩দিন পর থেকে শুরু করা হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































