আধুনিক ডিভাইসে প্রশ্ন উত্তর, রাজবাড়ীতে প্রাথমিক প্রশ্নপত্র ফাঁস চক্রের ১৩ জন গ্রেপ্তার
- Update Time : ১১:২৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ৯৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের মুল হোতা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মোঃ মাঈনুল ইসলাম হাওলাদার (৪২) সহ ১৩ সদস্যকে অাটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জেলা শহরের ভবানীপুর এলাকার মিজানুর রহমান নামে এক বাড়ীতে অভিযান পরিচালনা করে মাস্টার কার্ড সাদৃশ্য সিমকার্ড সংযুক্ত ডিভাইস ও ক্ষুদ্রকারের হেইড ফোন এবং অন্যান্য সামগ্রী সহ প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের মুল হোতা পটুয়াখালী মির্জাপুর উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মাঈনুল ইসলাম হাওলাদার সহ ১৩ জনকে অাটক করেন। এরমধ্যে রয়েছে প্রশিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, ফ্যামেলি প্লানিং কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, কৃষক, কৃষি ব্যাংক কর্মকর্তা ও পরীক্ষার্থী। এ সময় অাটককৃতদের কাছ থেকে ২০টি মোবাইল, ২টি মাস্টার কার্ড সাদৃশ্য ডিভাইস ও ছোট ২টি হেইড ফোন, অাড়িপাতা ডিভাইসের ৬টি ছোট ব্যাটারি, ১টি পুরাতন মডেম, নগদ ১০ হাজার টাকা, সাদা কাগজে হাতে লেখা পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীর প্রবেশপত্রের ফটোকপি, পরীক্ষার প্রশ্নপত্রের ফটোকপি, বিভিন্ন গাইড বই, সোনারী ব্যাংকের ভিসা ডেভিট কার্ড ১টি এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর ডেভিট কার্ড ১টি, স্যামসাং পাওয়ার ব্যাংক ২টি উদ্ধার করা হয়েছে।
প্রাথমকি জিঞ্জাসাবাদে তারা জানিয়েছে টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে এবং সোনালী ব্যাংকের মাধ্যমে তারা টাকা সংগ্রহ করে বলেও স্বীকার করেছে।
অাটকৃতদের মুল হোতা মাঈনুল ইসলাম হাওলাদার (৪২)। তিনি ঝালকাঠি কাঠালিয়ার অাওড়াবুনিয়া গ্রামের মৃত সুলতান আহম্মেদ ছেলে। এবং পেশায় তিনি পটুয়াখালী মির্জাপুর উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক, রাজবাড়ী কালুখালীর মৃত জুলমত মন্ডলের ছেলে খামারবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহীম হোসেন (৩৪), কলকলিয়ার অাকিম মন্ডলের ছেলে রাজবাড়ী সরকারী কলেজ ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাগর আহম্মেদ (২৮), শিকজান গ্রামের বাদু মালার ছেলে মোবাইল ব্যবসায়ী বিজয় বালা (৩২), সংগ্রামপুরের খবির উদ্দিনের ছেলে কালুখালী উপজেলা ফ্যামেলি প্লানিং কর্মকর্তা রেজাউল করিম (৩০), চর নারায়নপুরের আব্দুল মাজেদের ছেলে জাগরণ এনজিও কর্মকর্তা আবু ছালমান (৩০), কালিকাপুরের মৃত আমেদ আলী মন্ডলের ছেলে মুনছুর মন্ডল (৪০), মালিয়াটের ছালাম শিকদারের ছেলে কালুখালী অারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমান হাসান রনি (৩৬), কালিকাপুরের মুনছুর মন্ডলের মেয়ে পরীক্ষার্থী ফরিদা বেগম (২৮), পাংশা চর আফড়ার আবুল কালামের ছেলে শরিয়তপুর কৃষি ব্যাংক কর্মকর্তা রুবেল মাহমুদ (৩৫), রাজবাড়ী দক্ষীন ভবানীপুরের মৃত আবুল খায়েরের ছেলে মানিকগঞ্জ চর কালীকাপুর মাদ্রাসার জুনিয়র শিক্ষক মিজানুর রহমান (৪৩), ঝালকাঠি কাঠালিয়ার উত্তর তালগাছিয়া গ্রামের মৃত নাজেম আলীর ছেলে কাঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল হক হাওলাদার (৪০), দক্ষিন তালগাছিয়ার মৃত শমশের আলীর ছেলে কাঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন সরদার (৪৪)।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঈনউদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার নওরজ, ডিঅাইওয়ান সাইদুর রহমান, ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস সহ অনেকে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































