রাজবাড়ীতে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০৮:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ৮৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্মিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের অাওতায় রাজবাড়ীতে পেশাজীবীদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্মিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের অায়েজন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক অাবু কায়সার খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, জেলা এনএসঅাইয়ের উপপরিচালক শরিফুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ্যোডঃ খান মোঃ জহুরুল হক প্রমূখ।
এছাড়া কর্মশালায় বিভিন্ন সরকারী দপ্তর প্রধান, মসজিদের ইমাম, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় শব্দ দূষণের কারণ ও নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, এখন বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে বক্স বাজানো, সভা/সমাবেশে মাইক বাজানো, সড়কে চলাচলরত গাড়িতে অযথা হর্ণ বাজানো, কল কারখানার ও নির্মানাধীন এলাকায় মেশিনে ব্যাপক শব্দ হয়। উচ্চ শব্দের কারণে অামাদের শারিরিক, মানষিক সহ মারাত্মক অনেক সমস্যার সম্মুখিন হচ্ছি। এগুলো নিয়ন্ত্রণে যথাযথ প্রদক্ষেপ নিতে হবে। এবং উচ্চ শব্দ ব্যবহারকারীদের বিরুদ্ধে অাইনি ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































