হারানো ১২ ফোন মালিকদের হাতে তুলে দিলেন রাজবাড়ীর এসপি
- Update Time : ১১:২০:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন সংক্রান্তে মালিকের অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে ফোনগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। সোমবার দুপুরে ওই সব মোবাইল ফোন তুলে দেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
পূর্বে রাজবাড়ীতে এরকম হারানো একাধিক মোবাইল উদ্ধারের খবর ফেসবুকে ভাইরাল হলে হারানো মোবাইলের মালিকগণ তাদের মোবাইল ফিরে পেতে আশাবাদী হয়ে থানায় জিডি/অভিযোগ দায়ের করেন। জিডি/অভিযোগ প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ টি ফোন উদ্ধার করে তথ্য যাচাই বাছাই করে প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
এসময় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ফোনগুলো হাতে পেয়ে সকলে আবেগ প্রবন হয়ে পড়েন এবং বলেন আমাদের পুলিশের প্রাতি যে আস্থা ছিল তা আরো বহুগুণ বেড়ে গেল। এটি আমাদের অনেক শখের মোবাইল ফোন, ফোনটি এত দ্রুত খুজে বের করে দেওয়ায় রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অপরাধ), শাহনেওয়াজ রাজু বিপিএম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), মাঈন উদ্দিন চৌধুরী, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল), সুমন কুমার সাহা, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল), ডিআইও-১, জেলা বিশেষ শাখা, সকল থানার অফিসার ইনচার্জ, রাজবাড়ী জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসাররা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































