রাজবাড়ীর শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার পেলেন শাহাদাত হোসেন
- Update Time : ১০:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা পুলিশের কল্যান সভায় ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট পুলিশ এমএম শাকিলুজ্জামান।
পুলিশ এমএম শাকিলুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মইন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল), সুমন কুমার সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় মার্চ ও এপ্রিল ২০২২ মাসে শ্রেষ্ঠ সার্কেল ও অফিসার ইনচার্জ -এর বিশেষ অভিযান পরিচালনা ও পারফরমেন্সের জন্য ক্রেষ্ট ও সার্টিফিকেট পুরস্কার প্রদান।
পুরস্কার প্রাপ্তরা হলো, অর্পিত সরকারী দায়িত্ব কর্তব্য সুন্দর ও সুচারুভাবে পালন করায় উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট ও সার্টিফিকেট পুরস্কার পেয়েছেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল), সুমন কুমার সাহা, অর্পিত সরকারী দায়িত্ব কর্তব্য সুন্দর ও সুচারুভাবে পালন করায় উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট ও সার্টিফিকেট পুরস্কার পেয়েছেন, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন।
এছাড়া উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার হিসেবে নগদ অর্থ পেয়েছেন, পাংশার থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ^াস। শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার পাংশা থানার এসআই মিজানুর রহমান, শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার বালিয়াকান্দি থানার এসআই মোঃ মাজহারুল ইসলাম ও একই থানার এএসআই মোঃ শহিদুল ইসলাম এবং উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ গোয়ালন্দ ঘাট থানার পুলিশ কনষ্টেবল তুহিন আলী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































