রাজবাড়ীতে ভাবির আত্মহত্যার ঘটনায় ননদ গ্রেপ্তার
- Update Time : ১০:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১০০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে যুথি বেগম (২০) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বাবার দাবী আত্মহত্যার প্ররোচনা আর স্বামীর পরিবারের দাবী গলায় ফাঁস নিয়ে আতœহত্যা। ওই গৃহবধু সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরবাগমারা গ্রামের খালেক মন্ডলের স্ত্রী। যদিও এই ঘটনায় যুথির বাবা মোঃ কামাল ফকির বাদী হয়ে গত শনিবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় যুথির স্বামী আব্দুল খালেক মন্ডল, স্বাশুরী আমিরন বেগম এবং ননদ ববিতাকে আমামি করা হয়েছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আব্দুল কাদের জানিয়েছেন, আসামি ববিতাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, গত শুক্রবার সকালে গৃহবধুর ননদ কবিতাসহ লোকজন হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
গৃহবধুর ননদ কবিতা বলেন, পারিবারিক কলহের জের ধরে যুথি গলায় ফাঁস নেয়। আমরা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে আসি। যদিও ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































