এমপি কাজী কেরামত আলীর সুস্থতা কামনায় দৌলতদিয়ায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ
- Update Time : ০৩:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী গত বুধবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন। এর আগে গত শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এমপি কাজী কেরামত আলীর থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে গলব্লাডারে স্টোন (পিত্তথলিতে পাথর) ল্যাপারোস্কোপিক সার্জারী করা হয়। তিনি তার সুস্থতায় রাজবাড়ীর সকল বাসিন্দাদের কাছে দোয়া কামনা করেছেন।
এরই অংশ হিসেবে রবিবার সকালে জেলা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। সে সময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ রতন শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এমপি কাজী কেরামত আলী গলব্লাডারের পাথর অপারেশন এবং শারীরিক অন্যান্য চিকিৎসার জন্য গত ২রা মে দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। সাথে তার একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতী ও জামাতা আসিফ ইকবাল অবস্থান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































