থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরলেন এমপি কাজী কেরামত আলী
- Update Time : ০৩:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বুধবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন। তিনি তার একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতী ও জামাতা আসিফ ইকবালসহ দুপুর ১ টার দিকে বাংলাদেশ বিমানের ভিআইপি লাইঞ্জে পৌছান। দুপুর আড়াইটার দিকে পৌছান রাজধানী ঢাকার গুলশানের বাসায় উদ্দেশ্যে রওনা হন।
এমপি কাজী কেরামত আলীর গত শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে গলব্লাডারে স্টোন (পিত্তথলিতে পাথর) ল্যাপারোস্কোপিক সার্জারী করা হয়। তিনি তার সুস্থতায় রাজবাড়ীর সকল বাসিন্দাদের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, এমপি কাজী কেরামত আলী গলব্লাডারের পাথর অপারেশন এবং শারীরিক অন্যান্য চিকিৎসার জন্য গত ২রা মে দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। সাথে তার একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতী ও জামাতা আসিফ ইকবাল অবস্থান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































