দৌলতদিয়ায় কর্মস্থলগামী মানুষের অসহনীয় দূর্ভোগ
- Update Time : ০৮:৫৪:২১ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের গুরুত্বপূর্ণ ও প্রধান নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া। নাড়ি টানে বাড়ি ফেরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ এ নৌরুট দিয়ে প্রিয়জনদের সাথে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে চরম দূর্ভোগের শিকার হচ্ছেন।
ছুটি শেষ হয়ে যাওয়ায় জীবিকার তাগিদে ঈদ শেষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় কর্মস্থলে ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ। কর্মস্থলগামী এসকল মানুষ দৌলতদিয়া ঘাটে গত তিনদিন ধরে চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। দৌলতদিয়া ঘাট অভিমুখে মহাসড়কে নদী পারের অপেক্ষায় আটকা পড়ছে হাজার হাজার যানবাহন। গত দুই দিনের মত রোববারও কর্মস্থলমুখী মানুষের চাপ অব্যহত থাকায় ভয়াবহ যানজটে দীর্ঘ সময় আটকে থেকে অসহনীয় দূর্ভোগ পোহায় মানুষ। রোববার সকালেও ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ পৌর জামতলা পর্যন্ত ৮ কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় আটকে পরে সহ¯্রাধিক যানবাহন। প্রচন্ড গরমে ভোগান্তিতে পরে ঈদ আনন্দ করতে বাড়ি আসা মানুষেরা ঈদ শেষে মুখে মলিনতা নিয়ে আবার কর্মস্থলে ফিরছেন। গাড়ীতে ৮ থেকে ১০ ঘন্টা বসে থেকে কোন উপায় না পেয়ে ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পায়ে হেঁটেই ফেরি ঘাটে রওনা দিয়েছেন অনেকেই। অপরদিকে দৌলতদিয়া ঘাট থেকে ১৩ কিলোমিটার দুরে গোয়ালন্দ মোড় থেকে ৩ শতাধিক পন্যবাহি ট্রাক সিরিয়ালে আটকে রাখা হয়েছে।
এদিকে দূর্ভোগের শিকার এসকল মানুষকে বিশুদ্ধ খাবার পানি ও শরবত পান করিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গোয়ালন্দ পৌর ছাত্রলীগ।
দৌলতদিয়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, শিমুলিয়া- মাঝিরকান্দি নৌরুটে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। ওই নৌরুটে যানবাহনগুলো এ নৌরুটে আসা, আবার ছুটি শেষ যে কারণে ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঘাট এলাকার পরিবেশ ভালো রাখতে জেলা পুলিশ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ও নৌপুলিশ ২৫ জন সদস্য ঘাট এলাকায় মোতায়েন রয়েছে। পাশাপাশি মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক (বানিজ্য) মোঃ শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদের ছুটি শেষে যাত্রী ও যানবাহন আসছে ¯্রােতের মত। যানজট থেকে যাত্রি দুর্ভোগের কথা চিন্তা করে ছোট প্রাইভেটকার ও যাত্রীবাহি বাসকে অগ্রাধিকার দিয়ে পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































