কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পানির হাহাকার : বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়া রোগী
- Update Time : ০৯:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ৭৬ Time View
সাহিদা পারভীন, রাজবাড়ী বার্তা ডট কম :
তীব্র পানি সংকটে হাহাকার জীবন অতিবাহিত করছে রাজবাড়ী কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ও কর্মচারীরা। এরই মাঝে ডায়রিয়ার প্রভাব বেড়ে যাওয়ায় প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগী।
রবিবার সরেজমিন গিয়ে দেখা যায়,গংগানন্দপুর গ্রামের ডায়রিয়া আক্রান্ত মঈন নামের ২ বছর বয়সী এক শিশুকে হাপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মা সুমা জানায়,শনিবার থেকে এ পর্যন্ত তারা কোন পানি পায়নি। শিশুটির বাবা আলিমুজ্জামান জানায়, অনেক দূরে গিয়ে তাদের খাবার পানি আনতে হয় ।বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।
পাশের বেডে রয়েছে কোমরপুর গ্রামের ছমিরের ৩ বছর বয়সী ছেলে সাঈদ। সে ডায়রিয়া আক্রান্ত। ছমিরের স্ত্রী শান্তা জানায়,পানি সংকটে জীবন শেষ হয়ে যাচ্ছে । হাসপাতালে পানি নেই। কেউ ব্যবস্থা নিচ্ছে না।
দয়রামপুর গ্রামের মাফুজের ছেলে মাহিন ডায়রিয়া আক্রান্ত হওয়ায় তাকেও ভর্তি করা হয়েছে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মাহিনের মা জানায়,আমাদের আশপাশে বেশ কিছু রোগী ভর্তি ছিলো। পানি না থাকায় তারা হাসপাতাল ছেড়ে চলে গেছে। কিন্তু আমার বাচ্চাটির ডায়রিয়া হওয়ায় আমরা যেতে পারছি না।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক সেবিকা জানায়,পানি সংকট শুধু হাসপাতালে নয়,কোয়াটার গুলোতেও। আমরা চড়া দামে বাইরে থেকে পানি কিনে আনি। হাসপাতালে পানি সংকট থাকলে ডায়রিয়া জীবানু বেশি ছড়াবে বলে আশংখা করেন ওই বেসিকা।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ইনচার্জ মেডিকেল অফিসার ডাঃ অরবিন্দু। তিনি জানায়,পানি তোলা মোটর নষ্ট হয়ে যাওয়ায় ৩ দিন ধরে পানি সংকট চলছে। বিকল্প ব্যবস্থা না থাকায় কষ্ট করেই চলতে হবে। ডাঃ অরবিন্দু বলেন,১০/১২ দিনের মধ্যে সমস্যা সমাধান হতে পারে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































