সরকারী যাকাত ফান্ড থেকে রাজবাড়ীতে চেক ও সেলাই মেশিন বিতরণ
- Update Time : ০৬:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি যাকাত ফান্ড থেকে অসহায়, দুঃস্থ ও প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন ও কেন্দ্রীয়ভাবে অনুমোদনকৃত ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গত রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: সাহাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু কায়সার খান।
উপস্থিত ছিলেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।
জানাগেছে, সরকারি যাকাত ফান্ড থেকে ২লাখ ৪৬ হাজার ১ শত ৯০ টাকা অসহায়, দুঃস্থ ও প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান ও কেন্দ্রীয়ভাবে অনুমোদনকৃত ৬ জন ব্যক্তিকে ৪৮ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































