রাজবাড়ীর এসপি’র পক্ষ থেকে দৌলতদিয়া ঘাটের চালকদের মাঝে ইফতার বিতরণ
- Update Time : ০৯:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া ঘাট দিয়ে চলাচলরত যানবাহনের চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে ইফতার সামগ্রী বিতরণ করেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান।
এর আগে দৌলতদিয়া ঘাট টার্মিনালে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি।
ওই সমাবেশে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে নিবিঘেœ পারাপার হতে পারবেন। কোন দালাল থাকবে না, মলমপার্টি, টানাপার্টি, অতিরিক্ত ভাড়া নিলে তার ঈদ হবে জেলখানায়। কেউ যাতে হয়রানীর শিকার না হয়, তার জন্য কয়েকস্তরে থাকবে প্রশাসনের কঠোর নিরাপত্তা বলয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ। পরে পারের অপেক্ষায় থাকা যানবাহন চালকদের মাঝে ইফতার বিতরণ করেন। ঘাটে অবস্থান করা যানবাহন চালকদেরকে বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি ও শুক্রবার পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল ইফতার বিতরণ করবেন।
রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিবিঘেœ পারাপার হয়ে বাড়ী ফিরতে পারে তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। রাত ১২ টার পর থেকে ট্রাক পারাপার বন্ধ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে ঘাটে পারের অপেক্ষায় কোন যানবাহনের সারি দেখতে চাই না। কোন চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































