পাংশায় বন্দুক, রিভলবার ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার –
- Update Time : ০৫:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থেকে বন্ধুক, রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ দুই জন সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তারের ছেলে সালমান শাহ (২৭) এবং বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের অনাথ আলীর ছেলে কাজল (২৬)।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহার তত্ববধানে এবং পাংশা থানার ওসি মাসুদুর রহমানের নেতৃত্বে জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামের জনৈক শাজাহানের মিয়ার মেহগনী বাগানে থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন। ওই সময় সালমান শাহ’র কাছ থেকে একনালা একটি বন্দুক ও এক রাউন্ড গুলি এবং কাজলের কাছ থেকে ৫ রাউন্ড গুলিসহ ৮ চেম্বার বিশিষ্ঠ একটি রিভলবার ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানিয়েছেন, সালমান ও কাজল এলাকায় অস্ত্রের ভয় ভীতি এলাকায় চাঁদাবাজীসহ ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সালমানের বিরুদ্ধে ২টি হত্যা, ১টি অস্ত্র, ১টি ডাকাতি ও ১টি বিস্ফোরকসহ ১২টি মামলা এবং কাজলের বিরুদ্ধে ১টি অস্ত্র, ১টি বিস্ফোরকসহ ১২টা মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































