দৌলতদিয়ায় যৌনজীবীদের স্বাস্থ্য সচেতনতায় এ্যাডভোকেসি প্রশিক্ষণ –
- Update Time : ০৯:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ৪০ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দের দৌলতদিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে যৌনপল্লীর বাসিন্দাদের স্বাস্থ্যসেবা বিষয়ে এ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল রবিবার বেলা ৩ টায় যৌনপল্লীর পাশে অবস্থিত দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ্যাডভোকেসি প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ মো. আমিরুল হক শামীম।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মোঃ সাজ্জাদ হোসেন। উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রফিকুল ইসলাম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, বেসরকারি সংগঠন পায়াক্ট বাংলাদেশ এর দৌলতদিয়ার ম্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ফিল্ড সুপারভাইজার শেখ রাজীব, গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, কাউন্সিলর রেনু আক্তার, প্যারামেডিক হারুন-অর-রশিদ,শিহাব মাহমুদ,বেদেনা আক্তার,ফয়জুন নাহার বৃষ্টি,খাদিজা আক্তার, মুস্তাকিন হোসেন,চাঁদনী আক্তার প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































