রাজবাড়ীর দাদশী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল –
- Update Time : ০৮:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ৪৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ এর ব্যাক্তি উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় ইউপির সিঙ্গা বাজার সংলগ্ন চেয়ারম্যানের নিজ বাড়ী তার ব্যাক্তিগত উদ্দ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ্যোডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা , উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকির অাব্দুল জব্বার, দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সাঈদ অাহম্মদ প্রমূখ।
এছাড়া দাদশী ইউপির ওয়ার্ড সদস্য, জেলা ইমাম কমিটির নেতা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ সময় রমজানের ফজিলত নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা এবং দাদশী ইউপিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ৮ শতাধিক মানুষের সমাগম হয়।
দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ বলেন, জনপ্রতিনিধি হবার অাগে থেকেই তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করেছেন। সেই ধারাবাহিকতা রক্ষায় এ দোয়া ও ইফতার মাহফিলের অায়োজন করেন। তার নিমন্ত্রণে সবার স্বতস্ফূর্ত উপস্থিতি প্রমান করে। সবাই তাকে ভালবেসে ইফতার মাহফিলে এসেছেন। ভবিষৎতে অারো বড় অায়োজন করবেন। এবং সবার ভালবাসা নিয়ে পরিষদের সকল কর্মকান্ড পরিচালনা করতে চান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































