দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট গাড়ীর জন্য ফেরির অপেক্ষা –
- Update Time : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ৫৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। এ ঘাটটি এক ধরণের বিচিত্র। কুয়াশায় ফেরি বন্ধ, ফেরি সংকট, ঘাট সংকট, নাব্যতা সংকটের ফলে সারা বছরই যেন যানবাহন চালক ও সহকারীদের দুর্ভোগের শেষ নেই। আর বিগত প্রায় ২ মাস ধরে প্রতিদিনই যানবাহনের সারির সৃষ্টি হয়।
শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে ১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে গাড়ীর জন্য ফেরির অপেক্ষা করতে দেখা যায়। ঘাটে নেই ট্রাক-যাত্রীবাহি বাস। ফেরি এনায়েতপুরী, মাধবী লতাকে গাড়ীর জন্য প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হয়। সকাল থেকে এভাইবেই ফেরি অপেক্ষা করতে হচ্ছে বলে জানান ঘাট সংশ্লিষ্টরা। ঘাটে যানজট কমাতে গোয়ালন্দ মোড়ে থেকে ট্রাকের সারি করা হলেও সেখানে কোন ট্রাকের সারি নেই।
কয়েকজন ট্রাক চালক, বাস চালক ও যাত্রীরা জানিয়েছেন, লঞ্চ ঘাট, ফেরি ঘাট দ্রুত মেরামত করাসহ মাওয়া-কাওড়াকান্দি ঘাটে অলস পড়ে থাকা ফেরিগুলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে যোগ করাতে হবে। তাহলেই ভোগান্তিমুক্ত ঈদ যাত্রা নিশ্চিত হবে। না হলে আবারও আমাদেরকে দুর্ভোগ পোহাতে হবে।
বিআইডাব্লিউটিসির ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ শিহাব উদ্দিন বলেন, আজ ঘাটে গাড়ীর জন্য ফেরিকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। ছোট বড় মিলিয়ে ১৮টি ফেরি চলাচল করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































