গোয়ালন্দে শ্রমিকের মৃতদেহ উদ্ধার –
- Update Time : ০৫:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ৫৬ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট রেলস্টেশন সংলগ্ন দৌলতদিয়া যৌনপল্লী গেট সংলগ্ন এলাকা থেকে শাহ আলম প্রামানিক (৩৩) নামের এক কৃষি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোজাম্মেল প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সকালে দৌলতদিয়া যৌনপল্লীর দক্ষিণ পাশের গেটের সামনে অব্যহৃত রেলের মধ্যে একজনের মৃতদেহ পরে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মৃত ব্যক্তি কৃষি শ্রমিকের কাজ করত এবং সে নেশাগ্রস্থ ছিল। মৃতদেহের পাশে থাকা ব্যাগে একটি কাস্তে ছিল। মৃতদেহের ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি যেহেতু রেলের মধ্যে তাই পরবর্তী আইনগত কার্যক্রম রেলওয়ে পুলিশ সম্পন্ন করবে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































