কালুখালীতে দোহার কলেজ শিক্ষককে কুপিয়ে জখম –
- Update Time : ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১০৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জুম্মার নামাজে যাবার সময় সিদ্দিকুর রহমান (৩৬) নামে এক কলেজ শিক্ষককে কুপিয়ে জখম করেছে। তিনি দোহার আয়শা-সিদ্দিকা বালিকা বিদ্যালয় এন্ড কলেজের ইংরেজী শিক্ষক। তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, শুক্রবার ছুটিতে এসে নিজ বাড়ী থেকে জুম্মার নামাজ পড়তে যাবার সময় পিছন দিক থেকে কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় আতিকুর রহমান, সাচ্চু কামাল, নাদিম বাবু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ে মারাত্বক জখম করাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে। চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
তিনি আরও বলেন, ইতিপূর্বে ভাই কুদ্দুসের নিকট হুমকী দিয়ে চিঠি পাঠায়। এব্যাপারে কুদ্দুস শেখ বাদী হয়ে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানিয়েছেন, ইতিপুর্বে টাকা লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে মামলার বিরোধ রয়েছে।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, অভিযোগের বিষয়টি তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































