গোয়ালন্দে ছিনতাইকারী ও হেরোইনসহ দুই মামলার আসামী গ্রেফতার
- Update Time : ০৮:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ৯১ Time View
স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে হেরোইনসহ দুই মামলার আসামী ও তিন মামলার একজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার (৯ এপ্রিল) আসামীদেরকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার অফিসার ফোর্স গতকাল (শুক্রবার) রাতে দৌলতদিয়ার পোড়াভিটায় অভিযান চালায়।
সেই সময় আনু বাড়ীওয়ালীর বসত ঘরের পিছনের গলি রাস্তার উপর থেকে দুই মামলার আসামী মাদক ব্যবসায়ী মোঃ বিপ্লব ফকির (২৮) কে ৩ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। সে জুড়ান মোল্লার পাড়ার মৃত রশিদ ফকির এর ছেলে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত এর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার আজ শনিবার (৯ এপ্রিল) মামলা হয়, যার মামলা নং-১১। ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ৮(ক) রুজু করা হয়।
এছাড়াও গোয়ালন্দঘাট থানায় ০১(০৪)২২ নং মামলার আসামী ছিনতাইকারী আকাশ ( কালু) (২৩) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে ৩ টি মামলা রয়েছে। সে শরবত ফকির পাড়ার (দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে) পিতা-সানি, পালিত পিতা-মুজাই মন্ডল এর ছেলে।
একইদিনে গোয়ালন্দঘাট থানার ০৭(০৪)২২ নং মামলার আসামী গোলাপ সরদার(৫৫)কে গ্রেফতার করা হয়। সে রিয়াজ উদ্দিন পাড়ার মৃত বদর সরদার এর ছেলে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































