ঝুকিপূর্ণ বর্জে পরিবেশ দূষণের দায়ে রাজবাড়ীর রাবেয়া হাসপাতালকে জরিমানা –
- Update Time : ০৫:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঝুকিপূর্ণ বর্জ্য পরিত্যাগ করণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় অবস্থিত মোঃ আসিকুজ্জামানের পরিচালনাধীন রাবেয়া (প্রাঃ) হাসপাতালে পরিবেশ অধিদপ্তর উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। সেই সাথে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার এর নেতৃত্বে রাজবাড়ী জেলায় হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ঝুকিপূর্ণ বর্জ্য পরিত্যাগ করণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে রাজবাড়ী জেলার সদর উপজেলার সজ্জনকান্দা এলাকায় মোঃ আসিকুজ্জামান এর পরিচালনাধীন রাবেয়া (প্রাঃ) হাসপাতাল নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দশ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































