সৌদি আরবে নিখোঁজ রাজবাড়ীর মান্নান মুন্সী, পরিবারে উৎকন্ঠা –
- Update Time : ০৯:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ৫১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
দীর্ঘ ১২ বছর মালয়েশিয়া, সেখান থেকে ফিরে ২০১৯ সালের শেষ দিকে সৌদি আরবে যান আব্দুল মান্নান মুন্সী। দীর্ঘ সময় পরিবারের সুখের কথা ভেবে আব্দুল মান্নান মুন্সী (৫০) সৌদি আরবে অবস্থান করছিলেন।
মান্নান মুন্সী রাজবাড়ীর পাংশা উপজেলার পৌরসভা এলাকার বিঞ্চপুর গ্রামের মৃত মুরাদ মুন্সীর ছেলে।
মান্নান মুন্সীর মেয়ে চম্পা আক্তার মঙ্গলবার বলেন, গত ৮ দিন বাবার কোন খোঁজ নেই, মা প্রায় মৃত্যু পথযাত্রী। পরিবারের সকলেই চিন্তিত ও উৎকন্ঠায় দিনতিপাত করছি। বাবাকে আমরা ফিরে পেতে চাই। তিনি আরও বলেন, বেশ কিছু দিন ধরে বাবা কিছুটা অসুস্থ হয়েছিল। হটাৎ করেই ৮ দিন ধরে তার কোন খোঁজ পাচ্ছি না। সে এক নিকট আত্বীয়ের সাথে থাকতো, তারাও কোন খোঁজ পাচ্ছেন না বলে আমাদেরকে জানান। অবস্থায় বাবাকে ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বৈদেশিক কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী, দুতাবাসসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে। মান্নান মুন্সীর ২ ছেলে ও এক মেয়ে। তার এক ছেলে বাহরাইন প্রবাসী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































