রাজবাড়ীতে গর্ভের সন্তান হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা –
- Update Time : ০৯:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও জোড় পূর্বক ওষুধ খাইয়ে গর্ভের সন্তান হত্যার অভিযোগ এনেছেন জাহিদা বেগম (১৯) নামে একজন গৃহবধু। ওই অভিযোগে গত শনিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন জাহিদা।
ওই মামলার আসামিরা হলো, জাহিদার স্বামী ও রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের মোঃ মিজান শেখের ছেলে মোঃ আলামিন শেখ (২২), আলামিনের বাবা মিজান শেখ (৪৫), মা লাভলী বেগম (৪০) এবং বোন মিনা খাতুন (১৯)।
গৃহবধু জাহিদা বেগম বলেন, মাত্র ৭ মাস পূর্বে আলামিনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন আলামিন পরনারীতে আসক্ত এবং তাকে তালাক দেবার চেষ্টায় লিপ্ত। যার অংশ হিসেবে আলামিন কারণে অকারণে তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন চালিয়ে আসছিলো। তিনি এক মাস পূর্বে গর্ভবতি হন। বিষয়টি জানার পর আরো বেশি নির্যাতন শুরু করে আলামিন তাকে। গত ৩০ মার্চ দুপুরে আলামিন ও তার পরিবারের সদস্যরা তাকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেয়। তিনি তােেত রাজি না হওয়ায় তারা জোট বদ্ধ ভাবে জোড়পূর্বক তাকে সন্তান নষ্টের ওষুধ সেবন করায়। এতে তার প্রচুর রক্ত ক্ষরণ হতে থাকে এবং তিনি মারাতœক ভাবে অসুস্থ হয়ে পরেন। বিষয়টি প্রতিবেশিদের মাধ্যমে তার মা জানতে পেরে তাকে সেখান থেকে উদ্ধার করে জেলা শহরের একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন। তবে ওই ক্লিনিকের চিকিৎসক তাকে জানিয়েছেন তার গর্ভের সন্তান মারা গেছে।
রাজবাড়ী থানার এসআই মাসুদ মুন্সি বলেন, এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে। গৃহবধু জাহিদাকে সুচিক্ৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দেয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































