রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও চাইনিজ কুড়ালসহ দুই যুবক গ্রেপ্তার –
- Update Time : ১০:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ্র কবরস্থান এলাকা থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করার পাশাপাশি দুই জন যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলা শহরের ছোট নুরপুর চামারপাড়া গ্রামের ফরিদ শেখের ছেলে মামুন শেখ (২২) ও একই গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে মোঃ নাজমুল শেখ (২১)।
রাজবাড়ী থানার ওসি (তদন্ত) ইফতে খারুল আলম প্রধান জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ্র কবরস্থান এলাকায় থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন। ওই সময় স্থানীয়দের সহযোগিতায় মামুন ও নাজমুলকে তারা গ্রেপ্তার করে। একই সাথে তাদের কাছে থাকা একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করার তৎপরতা চালাচ্ছিল।
এ ঘটনায় ওসি (তদন্ত) ইফতে খারুল আলম প্রধান বাদী হয়ে শনিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































