রাজবাড়ীর ৩টি বালু মহলের সর্বোচ্চ দর দাতার নাম প্রকাশ –
- Update Time : ০৮:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গড়াই নদীর পাতুরিয়া, সদর উপজেলার পদ্মা নদীর ফুরসাহ হাট ও নয়সুখ বালু মহলের দর পত্র দাখিলের শেষ দিনে সর্বোচ্চ দর দাতার নাম প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দরপত্র দাখিলকারী ব্যবসায়ীদের উপস্থিতিতে সর্বোচ্চ দর দাতা এবং দরপত্রে অংশ গ্রহণকারীদের নাম প্রকাশ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। সে সময় সংশ্লিষ্ঠ উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোষনা অনুযায়ী পাতুরিয়া বালুমহল পেয়েছেন ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান শরীফ। তার সর্বোচ্চ দর হলো ৫০ লাখ টাকায় এবং ফুরসাহ হাট বালুমহলও পেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান শরীফ। সর্বোচ্চ দর হলো ৪ লাখ টাকা। অপরদিকে, নয়নসুখ বালু মহল পেয়েছেন ব্যবসায়ী মোঃ ইলিয়াস চৌধুরী। তার সর্বোচ্চ দর হলো ২লাখ ৫৮ হাজার ৭শত ৮৬ টাকা।
জানাগেছে, পরবর্তীতে দরপত্র মূল্যায়ন কমিটির সভায় আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যদিও জেলার আরো তিনটি চর জাজিরা, খাস চর পদ্মা, চর নরসিংহদিয়া বালু মহল ইজারা কার্যক্রম এখনো সম্পূন্ন হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































